শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শিশুরা বড় হয়ে রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে : ডিসি রায়হান কবির
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৪৫ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ১০:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে স্ত্রী-সন্তানসহ ইফতার করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সোমবার (৯ মার্চ) ফতুল্লার মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের আশ্রয়ে থাকা শিশুদের সঙ্গে ইফতার করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘এই শিশুরা একদিন বড় হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। একটি সমাজে বসবাস করার জন্য যে ধরনের দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন তা অর্জন করবে। একসময় শুধু নিজের নয়, সমাজেরও হাল ধরবে। সমাজ ও রাষ্ট্র বিনির্মানে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের শিশু কল্যাণ পরিবারের শিশুদের একটু ভালো লাগার জন্য এই আয়োজন। আমরা চেয়েছি তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। আমরা চাই এই আয়োজনটি অব্যাহত থাকবে।’

সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ ইফতার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কেকে/ এমএম


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close