রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে মেসার্স আবুল বাশারের বিরুদ্ধে পুরোনো সার বিক্রির অভিযোগ
আরিফুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ১০:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মেসার্স আবুল বাশার নামে একটি সার ডিলারের বিরুদ্ধে পুরাতন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে দক্ষিণ বনগাঁওয়ের সাকাওয়াত হোসেনের জমিতে চাষাবাদের জন্য এক কৃষক মেসার্স আবুল বাশার ডিলারের কাছ থেকে সার কিনে। পরে সেই সার জমিতে প্রয়োগ করার পর ফসলের ক্ষতি হওয়ার অভিযোগ করেন ওই কৃষক। 

বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে স্থানীয় যুবক সম্রাট ঘটনাটি খতিয়ে দেখতে সার ডিলারের দোকানে যান।

সম্রাটের দাবি, দোকানে গিয়ে তিনি সারের বস্তা পরীক্ষা করে দেখেন, বস্তার গায়ে ২০১৬ সালের উৎপাদনের তারিখ উল্লেখ রয়েছে। 

এত পুরাতন সার বিক্রি করা নিয়ে তিনি প্রতিবাদ জানালে ডিলার আবুল বাশার ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

কৃষক সাকাওয়াত হোসেন বলেন, ‘আমি এক বস্তা সার কিনেছি মেসার্স আবুল বাশারের কাছ থেকে। আমার ৪০ শতাংশ জমিতে সার দিলে পরের দিন দেখি, আমার জমির অবস্থা খারাপ, আমি মাঠকর্মীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সার ভালো না। জমি পানি বের করেন নতুন পানি দেন, তাড়াতাড়ি পানি সেচ দিয়ে আমি সারের দোকানে যোগাযোগ করি।’ 

এ ঘটনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের বা পুরাতন সার বিক্রি করে কৃষকদের ক্ষতির মুখে ফেলছে।

এ বিষয়ে অভিযুক্ত ডিলার আবুল বাশার মুঠোফোনে বলেন, ‘সরকার থেকে প্রতি গাড়িতে ৫ বস্তা করে এমন সার দিয়েছে। আমি ১০ গাড়ি সার এনেছি। মোট ৫০ বস্তা সার আমাকে দিয়েছে। আর আমি কৃষককে দিয়েছি, ভুল হলে সরকারের হয়েছে।’

এ বিষয়ে কৃষি অফিসার নিপা রাণী চৌহান বলেন, ‘কৃষকের জমি খারাপ হওয়ার বিষয়টি নিয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আমি এই বিষয়ে কিছু জানি না। অভিযোগ পেলে ব্যবস্থা নিতে পারব।’

এদিকে, স্থানীয় কৃষক ও সচেতন মহল বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   মেসার্স আবুল বাশার   মেয়াদোত্তীর্ণ সার বিক্রি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close