রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
তেহরানে ভয়াবহ বিমান হামলা, নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে রাজধানী তেহরানে আবারও ভয়াবহ বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এটিকে সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি বলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মাত্র কয়েক ঘণ্টা আগে শহরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম অংশে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তা আশপাশের ভবনের জানালা কাঁপিয়ে দেয়। তবে ঠিক কোন জায়গাগুলো লক্ষ্য করে হামলা হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।

কারণ ইরান সরকার সাধারণত এ ধরনের হামলার নির্দিষ্ট অবস্থান প্রকাশ করে না এবং গণমাধ্যমের জন্য হামলার স্থানগুলোতে প্রবেশও সীমিত রাখা হয়। তবে জানা গেছে, হামলাগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধ শুরুর পর সবচেয়ে তীব্র আঘাতগুলোর মধ্যে অন্যতম।

এছাড়া দিনভর তেহরানের আশপাশের এলাকাসহ আরও কয়েকটি শহরেও হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে আহওয়াজ, ইসফাহান এবং তেহরানের পশ্চিমের শহর কারাজ। কারাজে হামলার ফলে শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবশ্য দেশজুড়েই বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা এখনও পরিষ্কার নয়। তবে ইসফাহানে কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কোর তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।

পূর্ব তেহরানের রিসালাত স্কয়ারের কাছে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে আবারও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত সংঘাতে বেসামরিক নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তেহরান   ভয়াবহ বিমান হামলা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close