রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
জাতীয়
বান্দরবানে ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

‘ব্যক্তি নয়,পরিবারই উন্নয়নের মূল একক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 

জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে ৩০০নং বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীসহ প্রশাসনের বিভিন্ন ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ও নারীদের উন্নয়নে সরকার ফ্যামেলি কার্ডের চালু করেছে। এতে সকল দুস্থরা আগের চাইতে আরো উন্নত জীবনযাপন করতে সক্ষম হবে।’ 

তিনি বলেন, ‘কেউ যাতে দুনীর্তিতে জড়িয়ে না পরে, দুনীর্তিকে জিরো টলারেন্স করে এই সরকার কাজ করে যাবে।’ 

উপজেলা প্রশাসনের তথ্যমেত, পাইলট প্রকল্পের প্রথম ধাপে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯৭টি পরিবার এই কর্মসূচির আওতায় আসবে এবং এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর নিয়মিত খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ফ্যামিলি কার্ড   পার্বত্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close