রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
সদিচ্ছা থাকলে স্বল্প সময়েও বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব : অর্থমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক নেতৃত্ব ও সদিচ্ছা থাকলে স্বল্প সময়ের মধ্যেও বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করে সরকার সেটির প্রমাণ দিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে পতেঙ্গা বিমানবন্দর উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম নগরের ৪১ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ৫৭৫টি পরিবারের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘একটি রাষ্ট্রের সুফল শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন অর্থনীতি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। পিছিয়েপড়া মানুষকে কেন্দ্র করেই দেশের অর্থনীতি গড়ে তোলা হবে।’

তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রথমে হতদরিদ্র পরিবারের জন্য শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে দরিদ্র, নিম্ন আয়ের মানুষ এবং পরে মধ্যবিত্তদেরও এই সুবিধার আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ‘এ কর্মসূচির আওতায় নারী প্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারীদের হাতে সরাসরি অর্থ পৌঁছালে তা পরিবার পরিচালনা, সঞ্চয় ও আয়বর্ধক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।’

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ‘ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)’ পদ্ধতির মাধ্যমে উপকারভোগীদের ব্যাংক হিসাবে ডিজিটালভাবে সহায়তার অর্থ পাঠানো হবে। স্মার্ট প্রযুক্তিতে তৈরি এই কার্ড ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ডাটাবেজ হিসেবেও ব্যবহৃত হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলালউদ্দিন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরের অন্যান্য ওয়ার্ডেও এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।’

অনুষ্ঠানে আরও জানানো হয়, দরিদ্র কৃষকদের প্রায় ১২ হাজার কোটি টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষি উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সদিচ্ছা   প্রকল্প   বাস্তবায়ন   অর্থমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close