রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা: দুই আসামির একদিনের রিমান্ড
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:২৩ পিএম
দণ্ডপ্রাপ্ত আসামি জীবন মিয়া ও তার অনুসারী মনা। ছবি: প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত আসামি জীবন মিয়া ও তার অনুসারী মনা। ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নিলামের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে কিশোরগঞ্জের দায়িত্ব প্রাপ্ত আমলগ্রহকারী জিআর নম্বর-১ আদালতের বিচারক ফখরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আটক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে নিলাম কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে যান চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খাইরুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুসহ চার সাংবাদিক। এ সময় জীবন মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। হামলায় খাইরুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী প্রধান আসামি কিশোরগঞ্জ পৌর কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়া ও তার অনুসারী মনাকে আটক করে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাদী পক্ষের আইনজীবী মীর শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পাগলা মসজিদের মতো পবিত্র স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমরা আশা করছি, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, রিমান্ডে এনে আসামিদের জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close