সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      
দেশজুড়ে
পাউবো প্রকল্পে নেতাদের জড়ানো ভিত্তিহীন, দাবি ‎কুড়িগ্রাম জেলা বিএনপির
‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে কয়েকজন বিএনপি নেতাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। 

সোমবার (৯ মার্চ) এক প্রতিবাদ বিবৃতিতে জেলা বিএনপির নেতারা দাবি করেন—তাদের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ৯ মার্চ “দৈনিক ইনকিলাব” ও “দৈনিক প্রতিদিনের বাংলাদেশ” পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে অনিয়মের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ কয়েকজন নেতার নাম জড়ানো হয়েছে। কিন্তু বাস্তবে এ প্রকল্পের সঙ্গে তাদের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করা হয়েছে।
‎প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, কুড়িগ্রাম একটি নদীমাতৃক জেলা হওয়ায় প্রতিবছর নদী ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে জনগণের দুর্ভোগ লাঘবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ। কিন্তু সেই স্বাভাবিক যোগাযোগকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকল্প সংশ্লিষ্ট অনিয়মের সঙ্গে জুড়ে দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে—যা দুঃখজনক।
‎বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদক কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদনটি প্রকাশ করেছেন। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তাদের কারও বক্তব্যও নেওয়া হয়নি। এতে সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করা হয়নি বলে দাবি করেছে জেলা বিএনপি।
জেলা বিএনপির নেতারা মনে করেন, ব্যক্তিগত আক্রোশ বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে—যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
‎বিবৃতিতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  পাউবো প্রকল্প   কুড়িগ্রাম জেলা বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close