সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
গলাচিপায় কৃষিকাজে পানির অভাব, মরা খাল খননের দাবিতে মানববন্ধন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলীর কৃষিকাজে সেচের পানির অভাবে করমজাতলীর মরা খাল খননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। 

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় রতনদী তালতলীর ৮ নম্বর ওয়ার্ডের তালুকদার হাওলা ও নিজহাওলা—এই দুই গ্রামের মাঝখানে অবস্থিত করমজাতলীর মরা খালের মধ্যভাগে প্রায় দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড সদস্য মো. হাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা ডা. মো. আমানুল্লাহ আমান, কৃষক মো. কিবরিয়া, মজিবর মাতুব্বর, আব্দুল মন্নান প্রমুখ।

মানবন্ধনে কৃষকরা বলেন, ‘দীর্ঘদিন ধরে পলি জমে করমাজাতলীর এ খালটি ভরাট হয়ে গেছে। খালের পাশের প্রায় ২০০ হেক্টর জমি কৃষি উৎপাদনে এ খালের পানি ব্যবহার করা হয়। খালটি ভরাট হয়ে যাওয়ায় দুই গ্রামের শত শত কৃষক পানির অভাবে তরমুজ, ডাল ও আলুসহ বিভিন্ন ফসলের আবাদে বিপাকে পড়েছেন। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় আমন ফসল পচে নষ্ট হচ্ছে।’

কৃষকরা জানান, খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কিছু প্রভাবশালী চক্র দখলে রেখে পুকুর, বাড়িঘর ও সমতল ভূমি আকারে আবাদ করছেন। 

তারা আরও জানান, ২০১৮ সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় খালটি খননের উদ্যোগ নেওয়া হয়। 

কৃষকরা বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে গত এক বছর আগে করমজাতলী খাল খননের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনো কাজ শুরু হয়নি।’

কৃষকদের অভিযোগ, প্রভাবশালীদের চাপে ও অসাধু উপায় অবলম্বনের মাধ্যমে খাল খনন বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। 

তাই, অতি দ্রুত খালটি খননের মাধ্যমে কৃষকরা যাতে উৎপাদন করতে পারে, তার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গলাচিপা   কৃষিকাজে পানির অভাব   মরা খাল   খননের দাবি   মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close