শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গলাচিপায় মামলাবাজের অত্যাচার থেকে বাঁচার আকুতি ভুক্তভোগীদের
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রতিবশীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি ও জানমালের ক্ষয়-ক্ষতির অভিযোগে তুলেছেন মো. আহসান হাবিব দুলাল।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার কলাগাছিয়ার ৯ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়ায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ তুলেন।

আহসান হাবিব দুলাল এলাকার প্রবাসী আব্দুল মন্নানের ছেলে। সংবাদ সম্মেলনে আরেক প্রবাসীর স্ত্রী ও ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে আহসান হাবিব দুলাল বলেন, ‘এলাকার মন্নান সরদার ও তার দুই ছেলে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছেন। কৃষকের ফসলি জমিতে গরু ছেড়ে দিয়ে ফসল নষ্ট করা, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা এবং তুচ্ছ ঘটনায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তার অভ্যাসে পরিণত হয়েছে। এ পর্যন্ত তিনি শতাধিক মানুষের নামে মামলা করেছেন।’

সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী আলেয়া বেগম বলেন, ‘আমার স্বামী প্রবাসে থাকায় মন্নান সরদার ও তার দুই ছেলে তাদের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নষ্ট করেছেন।’

এছাড়া, তাকে বিভিন্ন সময় মারধরের হুমকি দেওয়া এবং অকারণে অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগও করেন তিনি।

গ্রামের মস্তফা হাওলাদার জানান, দোকান চুরির মিথ্যা অভিযোগ তুলে তার ও তার ছেলেদের নামে মামলা করে হয়রানি করা হচ্ছে।

আরেক ভুক্তভোগী রহিম হাওলাদার বলেন, ‘মন্নান সরদার এলাকার ‘খারাপ প্রকৃতির’ লোক। তিনি কথায় কথায় মানুষের নামে মিথ্যা মামলা করেন। এতে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গলাচিপা   মামলাবাজের অত্যাচার   বাঁচার আকুতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close