শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বরিশালে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে দিলো পুলিশ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল নগরীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক কোতোয়ালি মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে মালিক মাহমুদুর রহমান মুয়াজের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, ‘গত শুক্রবার (৬ মার্চ) বিকালে নগরীর কবি কাজী নজরুল ইসলাম সড়কের বাসিন্দা মাহমুদুর রহমান মুয়াজের নিজ বাসা থেকে এফজেড ভারসন-২ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। যার রেজিষ্ট্রেশন নম্বর বরিশাল মেট্রো-ল-১১-৪১৫৬।’

‘ভুক্তভোগী কোতোয়ালি থানায় অভিযোগ দিলে উপপরিদর্শক এসআই মাহাফুজুর হাসানের নেতৃত্বে বগুড়া পুলিশ ফাঁড়ির সহায়তায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু মোটরসাইকেল নয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রতিনিয়ত আমরা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিচ্ছি।’ 

মাহমুদুর রহমান মুয়াজ বলেন, ‘মোটরসাইকেলটি চুরি হয়ে যাওয়ার পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কোতোয়ালি থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় মোটরসাইকেলটি ফিরে পেয়েছি। কোতোয়ালি থানা পুলিশের আন্তরিক সহায়তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   চোরাই মোটরসাইকেল উদ্ধার   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close