রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
ওয়াসার নতুন এমডি সাবেক সচিব আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
মো. আমিনুল ইসলাম

মো. আমিনুল ইসলাম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সাবেক এমডি আব্দুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও সম্পদ কেনার অভিযোগ আসার পর গত রোববার (৮ মার্চ) তিনি পদত্যাগ করেন।
 
পরে সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর পরদিনই আমিনুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হলো।

জানা যায়, বিসিএস-৮৫ ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম এক সময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ছিলেন। তবে মূলত তিনি কাজ করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনে। তার আগে কক্সবাজারের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুগ্মসচিব থাকা অবস্থায় তিনি অবসরে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়।

আমিনুল ইসলাম জানান, ‘আমি দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত ছিলাম। অন্তর্বর্তী সরকার আমাকে যুগ্ম সচিব থেকে প্রথমে অতিরিক্ত সচিব, পরে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছিল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়া আমিনুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার কুপতলায়।

২০০৫ সালে তাকে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কর্মকর্তা’ হিসেবে সম্মাননা দিয়েছিলেন সরকার।

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  আমিনুল ইসলাম   ঢাকা ওয়াসার এমডি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close