মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
সড়কের পাশের ধানক্ষেতে কাঁদছিল সদ্য ভূমিষ্ঠ নবজাতক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানের ক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার (১০ মার্চ) রাত ৮টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামের ধান ক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর সড়ক পাশের ধানক্ষেতে পড়ে থাকা নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পায় এক পথচারী। পরে স্থানীয় ইজিবাইক চালক হালিম মিয়া নবজাতক শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে নতুন কাপড় পড়ান। তারপর তিনি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নবজাতক মেয়ে শিশুটিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উদ্ধারের সময় নবজাতকের শরীরে রক্ত লেগে ছিল। রাত ৮টার দিকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা শিশুটির চিকিৎসা শুরু করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি আছে।

হালিম মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় শিশুটি কান্না করছিল। এক পথচারী বিষয়টি আমাকে জানালে শিশুকে আমার বাড়িতে নিয়ে যাই। তাকে নতুন কাপড় পড়িয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দিই। 

বর্তমানে শিশুটির সঙ্গে হালিম মিয়াসহ তার স্বজনরাও রয়েছেন।

এলাকার আবু হুযাইফা রাজু বলেন, ‘সন্ধ্যার পরে খবর পেলে স্থানীয় চেয়ারম্যান আমাকে হাসপাতালে পাঠান। শিশুটির সার্বিক খোঁজখবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। আমরা চাই, শিশুটিকে এমন কারো কাছে দেওয়া হোক, যার কাছে নবজাতক সুস্থভাবে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সনজিত মোদক বলেন, ‘হাসপাতালে আনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে।’

বাচ্চাটি ৩-৪ ঘণ্টা আগে ভূমিষ্ঠ হয়েছে বলে ধারণা সনজিত মোদকের।

বজাতককে দেখতে হাসপাতালে যান ঈশ্বরগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। 

তিনি বলেন, ‘শিশুটির জন্য চিকিৎসা, প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নবজাতক শিশুটির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সড়কের পাশে   ধানক্ষেত   কাঁদছিল সদ্য ভূমিষ্ঠ নবজাতক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close