শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আদিতমারীতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:১৭ এএম আপডেট: ১১.০৩.২০২৬ ১০:১৮ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সদরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে মমিনের গ্যারেজ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে দুটি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ সময় মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়।

স্থানীয় লোকজন জানান, রাতে হঠাৎ ওই দুটি দোকানের একটি কামরুজ্জামানের ‘রোজ সু-স্টোর’ জুতার দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে পাশে থাকা তাওফিক হাসানের ‘আহমেদ ফার্মেসি’ নামের আরেকটি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে জুতার দোকানটির সব মালামাল পুড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘রোজ সু-স্টোর’ জুতার দোকানের মালিক কামরুজ্জামান জানান, আগুনে তার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‘আহমেদ ফার্মেসি’র মালিক তাওফিক হাসান জানান, তার দোকানের অনেক ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, “আগুন লাগার খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দেন। দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   অগ্নিকাণ্ড   দোকান   টাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close