শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
হৃদরোগী সিনথিয়ার অপারেশনে আর্থিক সহায়তা দিল সাত্তার ফাউন্ডেশন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার হৃদরোগে আক্রান্ত শিশু সিনথিয়া আক্তারের হার্টের অপারেশনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সাত্তার ফাউন্ডেশন। মানবিক সহায়তার অংশ হিসেবে তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

সিনথিয়া আক্তার (৮) সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

চিকিৎসকদের মতে, তার হৃদপিণ্ডে দুটি ছিদ্র রয়েছে। দীর্ঘদিন ধরে সে হৃদরোগে ভুগছে। উন্নত চিকিৎসার জন্য আগামী এপ্রিল মাসে তার হার্টের অপারেশন করার কথা রয়েছে। অপারেশনে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় অপারেশনের ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট দানশীল ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার খান তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

বুধবার (১১ মার্চ) সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সুজন মোল্লা সিনথিয়ার পরিবারের কাছে এই অর্থ তুলে দেন।

সিনথিয়ার মা বলেন, “আমার মেয়ের হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকরা দ্রুত অপারেশন করতে বলেছেন। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা খরচ হবে। আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা খুব কঠিন। সাত্তার ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়ে যে সহায়তা করেছে, এতে আমরা অনেক সাহস পেয়েছি। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই, যেন সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।”

সহায়তা পেয়ে সিনথিয়ার পরিবার সাত্তার ফাউন্ডেশন ও এর চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিশুটির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সাত্তার খান বলেন, “সিনথিয়া আক্তারের মতো অসহায় ও রোগগ্রস্ত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা চাই না কোনো আর্থিক সমস্যার কারণে শিশুটি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হোক। সাত্তার ফাউন্ডেশন সবসময়ই সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকবে, যাতে তারা সুস্থ ও নিরাপদ জীবন যাপন করতে পারে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হৃদরোগী   অপারেশন   আর্থিক   সাত্তার ফাউন্ডেশন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close