শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বুড়িচংয়ে এতিম পরিবারের মাঝে ইফতার বিতরণ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত ৫৫ জন এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সভাপতি মো. তানভীর হোসেন।

তিনি বলেন, “পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই যদি এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে।”

তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রাসেল সারওয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এতে এলাকার এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবার উপকৃত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বুড়িচং   এতিম পরিবার   ইফতার বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close