শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তলসহ ১৮ মামলার আসামি দিপু গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জে বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৮টি মামলার আসামি দিপুকে (৩২) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে বন্দরের চানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর একটি টিম।

গ্রেপ্তার দিপু বন্দরের মদনপুর ইউনিয়নের পূর্ব চাঁনপুর এলাকার আবু কালাম ওরফে মুইচা কালামের ছেলে।

জানা যায়, দিপুর বিরুদ্ধে বন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক তৈরি, মাদক, চাঁদাবাজি, জমিদখল ও আধিপত্য বিস্তারসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজ সহ অন্তত ১৮ টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাকু উদ্ধার করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close