শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কাউনিয়ায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম সরকার, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। 

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনার সঙ্গে সমন্বয় রেখে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তবে এ বছর আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবস দুটি সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে উদযাপন কমিটি ও উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেকে/ এমএস 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close