শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী চাটকিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের তথ্য পেয়ে এসআই নুরুল আমিন ও এসআই রাসেল রৌহান চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল চাটকিয়া এলাকায় অবস্থান নেয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাথায় করে আনা পাঁচটি বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তা থেকে মোট ৮৬ বোতল ভারতীয় ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মদ জব্দ করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানা পুলিশের সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   বোতল   ভারতীয় মদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close