সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। 

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমরা সালথা উপজেলার সর্বস্থরের জনগন। আমাদের সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সার ডিলার নিয়োগ অনুযায়ী প্রতিটি ইউনিয়নের তিনটি করে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা। কিন্তু আমরা জানতে পারলাম যে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালার যথার্থ বাস্তবায়ন করা হয়নি।

মানববন্ধনে বক্তারা ৪টি দাবী তুলে ধরে বলেন, এক পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বিদ্যমান আছে। যা সার ডিলার নিয়োগ ও সার ডিলার নীতামালার পরিপন্থি। সার ডিলারশীপ সমন্বয় করে ইউয়নের নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যাহাতে সার ডিলার নিয়োগ ও সার বিতরন নীতিমালা ২০২৫ এর লঙ্ঘন করা হয়েছে। স্ব-স্ব ইউনিয়নের নাগরিকদের নামে সার ডিলার লাইসেন্স করে স্ব-ইউনিয়নের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষকদের সার প্রাপ্তিতে ভোগান্তি দুর করার উদ্যোগ নিতে হবে।

আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল সার ডিলার বাতিল করে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close