শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৩১ পিএম
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। ছবি: প্রতিনিধি

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। ছবি: প্রতিনিধি

বিস্ফোরক আইনের একটি মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাঁচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close