সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
জগন্নাথপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহের সভাপতিত্বে সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো. রফিকুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি হাসপাতালের ডা. খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লৎফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সৌরভ দাস, জগন্নাথপুর উপজেলা আবাসিক উপ-প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সাদিকুল ইসলাম, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক অশেষ কান্তি দে, শিক্ষক মো. সাদ্দাম হোসেন, সৈয়দ নূর, মোশারফ হোসেন, সাংবাদিক আব্দুল হাই, রিয়াজ রহমান, শাজাহান মিয়া, মো. আল আমীন, আব্দুল ওয়াহিদ, ইকবাল হোসাইন, তৈয়বুর রহমান, ফুজায়েল আহমদ, রাসেল আহমদ প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জগন্নাথপুর   গণহত্যা   স্বাধীনতা দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close