সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      
দেশজুড়ে
খোকসায় সাবেক ওসির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা বাজারে সাবেক ওসির বিরুদ্ধে চাঁদা দাবি ও জীবননাশের হুমকির অভিযোগে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (১১ মার্চ) সকালে খোকসা বাজার ব্যবসায়ীদের আয়োজনে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় ব্যবসায়ীরা অংশ নিয়ে অভিযুক্ত সাবেক ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে ‘বর্ষণ ইলেকট্রনিক্স’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একপর্যায়ে খোকসা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন তার কাছে এক লাখ টাকা অথবা তার মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন, টাকা বা ল্যাপটপ দিতে রাজি না হওয়ায় সাবেক ওসি মোতালেব হোসেন সন্ত্রাসী দিয়ে তাকে হুমকি দেন। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে ব্যবসায়ীরা সাবেক ওসি মোতালেব হোসেনের ক্ষমতার অপব্যবহার ও জীবননাশের হুমকির বিচার এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, বুধবার (১ জানুয়ারি) কুষ্টিয়ার খোকসায় ইলেকট্রনিক্স ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করার অভিযোগ ওঠে খোকসা থানার তৎকালীন ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। পরবর্তীতে বিষয়টি আলোচনায় আসার পর চলতি মাসের ২ মার্চ সকালে তাকে প্রত্যাহার করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাবেক ওসি   দাবির অভিযোগ   ব্যবসায়ী   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close