রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে কিশোর গ্যাংয়ের এডমিন ও টিম লিডার পুলিশের জালে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানে দিন দিন বাড়ছে কিশোর অপরাধ। কিশোর অপরাধীদের আটক ও তাদের সংশোধনে মাঠে নেমেছে বান্দরবানের পুলিশ। কিশোর গ্যাং ০০৭ গ্রুপের এডমিন মো. জিহাদ (১৮) ও  টিম লিডার জিমকে (১৮) আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার (১০ মার্চ) রাতে বান্দরবান পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বান্দরবান সদরের বাস স্টেশন এলাকায় কিশোরদের কয়েকটি গ্রুপের মধ্যে রাতের আঁধারে হাতাহাতি ও মারধরের ঘটনার পরপর পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের জবানবন্দীর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পুলিশ।
 
এদিকে শিশু অপরাধী হিসেবে সংশোধনের জন্য প্রথমবারের মত আটককৃত দুইজনকে রাতে তাদের পরিবারের জিম্মায় বুঝিয়ে দেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমান।
    
তিনি বলেন, ‘কিশোরদের নজরদারি করা তাদের পরিবারের অন্যতম দায়িত্ব। তাদের নিয়মিত চলাফেরা ও পড়াশোনা করার পাশাপাশি মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। যে সকল কিশোর রাত-বিরাতে ঘরের বাইরে অবস্থান করে বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে, তাদেরকে সর্তক করার পাশাপাশি অভিভাবকদের কঠোর নজরদারি প্রত্যাশা করছি।’ 
   
আবদুর রহমান আরও বলেন, ‘শান্তপ্রিয় বান্দরবানকে যারা বিশৃঙ্খল করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা যাতে পড়ার টেবিল ফেলে রাতে বাইরে সময় নষ্ট না করে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। বান্দরবানের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সবাইকে আরো সজাগ থাকতে হবে। পুলিশকে কিশোর গ্যাংয়ের অবস্থান ও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।’

জেলা পুলিশের তথ্যমতে, বান্দরবানে সম্প্রতি কয়েকটি কিশোর গ্যাংয়ের উপস্থিতি দেখা যাচ্ছে। তাদেরকে কঠোরভাবে মনিটরিংয়ের পাশাপাশি শিক্ষায় মনোনিবেশ করাতে ভূমিকা রাখবে পুলিশ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কিশোর গ্যাং    এডমিন    টিম লিডার    পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close