সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
লোহাগাড়ায় গরুর আক্রমণে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ৫:৩১ পিএম
নিহত  সারাবন তহুরা

নিহত সারাবন তহুরা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পদুয়া এসআই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত স্কুল ছাত্রী সারাবন তহুরা (১৫) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
      
ঘটনার প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ (২৮) ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিল। গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রেখে ছিল। হঠাৎ গরুটি রশি ছিঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় গরুটি পিছন দিক থেকে এসে কোচিং সেন্টারে যাওয়ার পথে সারাবান তহুরাকে শিং দিয়ে আঘাত করে গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা দেয়। সাথে সাথে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তপাত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
  
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডাক্তার কিশোয়ারা সাদিয়া বলেন, ‘সারাবন তহুরা (১৫) মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ব্লিডিংয়ের কারণে হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।’
     
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ‘ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দুর্ঘটনা    লোহাগাড়া    গরুর আঘাত    স্কুল ছাত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close