রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
সোনারগাঁয়ে মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মার্স ফিড কোম্পানির বিরুদ্ধে কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, তাদের অনুমতি ছাড়াই স্থানীয় যুবদল নেতা কোম্পানির পক্ষ নিয়ে জমি ও বাড়িঘরে বালু ফেলে দখল করছে।

বুধবার (১১ মার্চ) উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে এ অভিযোগ জানা গেছে।
  
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বৈদ্দ্যেরবাজার নদীর ঘাট এলাকায় অবস্থিত মাছের খাবার তৈরি করার প্রতিষ্ঠান মার্স ফিড কোম্পানি সম্প্রতি তাদের কারখানার পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়। কোম্পানিটি ইউনিয়নের রামগঞ্জ এলাকার কয়েকজন কৃষকের জমিতে কোনো ধরনের লিখিত অনুমতি বা সমঝোতা ছাড়াই বালু ফেলে জমি ভরাট করে। কোম্পানির পক্ষ নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরে-এ ইয়াছিন নোবেল জোরপূর্বকভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে ভরাট করে জমি দখল করে নেয়। 

এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়েও কোনো ফল পাননি। 

ক্ষতিগ্রস্ত কৃষক রামগঞ্জ গ্রামের হেলাল উদ্দীন জানান, আমাদের পরিবারের ১৬ শতাংশ জমিতে মার্স ফিড কোম্পানির পক্ষ নিয়ে নুরে এ ইয়াছিন নোবেল জোরপূর্বক বালু ভরাট করেছে। তাদের পরিবারের সঙ্গে কোনো সমঝোতা করা হয়নি। বাধা দিলে উল্টো তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হামলা মামলার ভয় দেখানো হয়।

রামগঞ্জ গ্রামের ভুক্তভোগী মানু বেগম জানান, জোরপূর্বক বালু ভরাট করে আমাদের বাড়িঘর দখল করে নিয়েছে। আমরা খুবই কষ্টে দিন যাপন করছি। আমরা এর সমাধান চাই।

বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কৃষকদের জমি রক্ষা করা যায়।
   
অভিযুক্ত উপজেলা যুবদলের নেতা জানান, কোম্পানি তাদের ক্রয়কৃত জমিতে বালু ভরাট করছে। যারা অভিযোগে করছেন, তাদের জমি নদী গর্ভে আগেই বিলীন হয়ে গেছে। কোনো কৃষকের জমি জোরপূর্বক ভরাটের সঙ্গে তিনি জড়িত নন।
 
মার্স ফিড লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন, ‘আমরা ৩০ বিঘা জমি কিনেছি। মাত্র তিন বিঘা জমিতে বালু ভরাট করেছি। গ্রামবাসীরাই আমাদের জমি দখল করে ভোগ করছে।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ‘কৃষকের জমিতে জোরপূর্বক বালু ভরাটের বিষয়ে আমি অবগত নই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ    মার্স ফিড    কোম্পানি    জমি দখল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close