রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
হবিগঞ্জ ইকরায় শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৬:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জে ইকরা বাংলাদেশ স্কুল ও ইকরা দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে শিশু হত্যার প্রতিবাদ জানিয়েছে।
  
বুধবার (১১ মার্চ) সকালে হবিগঞ্জ ইকরায় যুদ্ধবিরোধী পত্রে গণস্বাক্ষর করেন শিক্ষার্থীরা।
 
বিশ্বব্যাপী মুসলমানদের উপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে গণস্বাক্ষর গ্রহণের সময় স্কুলটির প্রিন্সিপাল মাওলানা মাসউদুল কাদির বলেন, ‘শিশুরা ফুল। কোনো ক্ষেত্রেই শিশুদের উপর হামলা মেনে নেয়া যায় না। যুদ্ধে নারী ও শিশুদের ওপর হামলা মেনে নেয়া যায় না। অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে।’

শিশুদের জন্য বিশ্বকে নিরাপদ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকে বারুদমুক্ত করুন। শিশুদের জন্য বিশ্বটাকে ছেড়ে দিন।’

গণস্বাক্ষরপত্রে অসম যুদ্ধের প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন হবিগঞ্জ ইকরার শিক্ষক মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, মাওলানা নাজমুল হাসান, হাফিজ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, সাথী আক্তার, সুইটি আক্তার প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ইকরা    শিশুদের প্রতিবাদ    যুদ্ধবিরোধী    অভিনব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close