শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কুমিল্লায় ৫২০ কার্টন খেজুরের ২০ কার্টন উধাও
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:২৪ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ৭:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের যুবরাজের প্রতিষ্ঠান কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে কুমিল্লায় পাঠানো ৫২০ কার্টন খেজুরের মধ্যে ২০ কার্টনের হিসাব মিলছে না।

রোববার (৮ মার্চ) কুমিল্লার জন্য প্রাপ্ত খেজুরের মধ্যে ২০ কার্টনের হিসাব মিলছে না।

রোববার কুমিল্লার জন্য প্রাপ্ত খেজুর ১৭টি উপজেলায় বণ্টন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়। কিন্তু ১৭টি উপজেলায় মোট ৫০০ কার্টন খেজুর বণ্টন করা হয়। বাকি ২০ কার্টনের হিসাব নাই।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত ১ মার্চ সৌদি আরব থেকে আসা খেজুর জেলাভিত্তিক বণ্টনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কুমিল্লায় মোট ৫২০ কার্টন খেজুর পাঠানো হয়। এই তথ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে এখনো রয়েছে। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবেদ আলী বলেন, ‘আমাদের কাছে ৫০০ কার্টন খেজুর এসেছিল। আমরা সেগুলোই বণ্টন করেছি। অধিদপ্তর সংশোধন করে এটি পরে ৫০০ কার্টনই করেছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  খেজুর    কার্টন    সৌদি আরব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close