শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
বানিয়াচংয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ভ্যানচালকের মৃত্যু
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পানির ট্যাংক সরবরাহ করতে গিয়ে দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মকসুদ মিয়া (৩০) নামে এক ভ্যানগাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা সদরের এক নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পূর্বগড় মহল্লায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বগড় মহল্লার বাসিন্দা নবী হোসেন মিয়ার বাড়িতে ভ্যানগাড়ি যোগে পানির ট্যাংক ও অন্যান্য মালামাল সরবরাহ করতে আসেন শ্রমিক মকসুদ মিয়া। রাস্তায় ভ্যানগাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ ওই বাড়ির নির্মাণাধীন দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট নিচে পড়ে তার মাথার পাশে আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে বাড়ির মালিক ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমদিকে আহত শ্রমিকের পরিচয় জানা না গেলেও পরে তার ভ্যানগাড়িতে লেখা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মকসুদ মিয়া বানিয়াচং উপজেলা সদরের দুই নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে নিহতের বড় ভাই হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। 
 
তিনি জানান, মকসুদ মিয়ার দুইটি ছোট শিশু সন্তান রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

এদিকে খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ হাসপাতালে পৌঁছেছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বানিয়াচং   নির্মাণাধীন ভবন   ভ্যানচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close