শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
ঈশ্বরদীর আলোচিত নারী আলেয়া গ্রেপ্তার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৩৮ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ৯:৪১ পিএম
আলোচিত নারী আলেয়া

আলোচিত নারী আলেয়া

পাবনার ঈশ্বরদী উপজেলায় ভুক্তভোগীদের বিক্ষোভ ও একাধিক অভিযোগের পর অবশেষে আলোচিত নারী আলেয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে উপজেলার আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন আলেয়া। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজি, নারী পাচার এবং দেহব্যবসা পরিচালনার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় আলোচিত ছিলেন। 

তবে পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। 
 
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী    আলোচিত নারী    আলেয়া    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close