বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেঁটাবিদ্ধ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলের হামলায় নিজ বাবা ও বড় ভাইকে একসঙ্গে টেঁটাবিদ্দ হয়েছে। 

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের বেইলার টেক এলাকায় এ ঘটনা ঘটে। 

বেইলারটেক এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে একই গ্রামের ইদ্রিস আলীর ছোট ছেলে মাদকাসক্ত কাউসার সাংসারিক বিরোধের জেরে  তার সহোদর বড় ভাই রবিউল ও নিজ পিতা ইদ্রিস আলীকে টেঁটা দিয়ে  আঘাত করলে একসঙ্গে বাবা-ছেলে  গুরুতর আহত হয়। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী কাউসার পালিয়ে যায়। 

অন্য এক বাসিন্দা জানান, বাবা-ছেলেদের মাঝে সাংসারিক বিরোধ নিয়ে সকালে হামলার ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার এসআই পঙ্কজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করি। তবে হামলাকারীকে পাওয়া যায়নি। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close