রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
সিংগাইর উপজেলা পরিষদে আকস্মিক পরিদর্শনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম
 জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তার এ পরিদর্শন।
 
বুধবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে তিনি উপজেলা পরিষদ কমপ্লেক্সে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় তিনি একাধিক দপ্তরে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহান ও সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিনসহ অধিকাংশ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়েই নিজ নিজ কর্মস্থলে উপস্থিত ছিলেন। তারা নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন।
 
প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। 

এ সময় তিনি সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা ও সময়নিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

খায়রুন্নাহান বলেন, ‘মাননীয় প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দায়িত্ব পালনে আরও সচেতনতা ও উদ্দীপনা সৃষ্টি হবে। আমরা সব সময়ই সরকারি নির্দেশনা অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সিংগাইর    আকস্মিক পরিদর্শন    জনপ্রশাসন প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close