শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
গৌরনদীতে রিলিফের খেজুর বিতরণে অনিয়মের অভিযোগ
মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল)
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খেজুর বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গৌরনদী উপজেলায় ২৩ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হলেও উপজেলার অনেক সুবিধাভোগী খেজুর পাননি বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে খেজুর না পাওয়া ও বিতরণের অনিয়ম নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
 
গত ১ মার্চ জেলা প্রশাসনের মাধ্যমে খেজুর বরাদ্দ দেওয়া হলেও এখনও তা সুষ্ঠুভাবে বিতরণ করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে সমালোচনার ঝড় উঠলে, উপজেলা প্রশাসন বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কয়েকটি মসজিদে খেজুর বিতরণ করে।
   
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, ‘আমাদের উপজেলায় মাত্র ১২ কার্টন খেজুর পেয়েছি। তাই পুরো এলাকার মানুষের মাঝে তা বিতরণ করা সম্ভব হয়নি। আমরা বাকি বরাদ্দ আসলে সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করব।’

স্থানীয়রা বিতরণের অনিয়ম নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছেন। তবে প্রশাসনের পদক্ষেপকে কিছুটা স্বস্তিদায়ক হিসেবে দেখছেন অনেকে। 

অনেকেই আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন রিলিফ কার্যক্রম আরও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গৌরনদী    খেজুর    অনিয়মের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close