শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
লোহাগাড়া প্রেস ক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল
লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৪৯ পিএম
লোহাগাড়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল

লোহাগাড়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রমজানের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভা, ইফতার মাহফিল ও সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকাল ৫টায় উপজেলার বটতলী স্টেশনে লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করলে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। 

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

সভায় লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহাজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাইছার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোছাইন, প্রচার সম্পাদক এহতেশামুল হক, দপ্তর সম্পাদক মোক্তার হোসেন।
  
কার্যনির্বাহী সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন এম.এম. আহমদ মনির, মুহাম্মদ আবদুল খালেক, দেলোয়ার হোসেন রশিদী, রায়হান সিকদার, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াহাব, সাত্তার সিকদার, ফাহাদ চৌধুরী, আতাউর রহমান মাসুদ, মোহাম্মদ ইউসুফ, মোছাদ্দেক হোসাইন ও আবু মো. আদ নাহিয়ান।

এ সময় সংগঠনের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া    প্রেস ক্লাব    ইফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close