মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
শ্রীপুরে ট্রান্সফর্মার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:০৭ এএম

শ্রীপুরের মাওনাতে  হঠাৎ বিকট শব্দে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের পর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  তিনজন  দ্বগ্ধ হয়েছে। 

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার উপজেলার ব্যাস্ততম মাওনা চৌরাস্তায় এই ঘটনা ঘটে। 

অগ্নিদ্বগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। 

তাদেরকে আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে।

জানা যায়, একজনের মাথায় আগুন লেগে গেলে সে ভয়ে ছুটা ছুটি শুরু করলে রাস্তার মানুষ এগিয়ে আসে আগুন নেভানোর চেষ্টা করলে আগুন নিভে যায় কিন্তু ততক্ষণে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়।  দ্বগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতালে চিকিৎসা শেষে  রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বুধবার  ১১টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আ. সাহিদ সুপার ভিউ নামের একটি ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ভবনটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিসহ বেশ কয়েটি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান, তৃতীয় তলা থেকে সপ্তম তলা পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গুদাম ও ফ্লাট বাসায় ভাড়া দেয়া ছিল। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দ্বগ্ধ হন। এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

দ্বগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আল হেরা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠান। 

আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।  

ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি বড় বড় বিপণি বিতান, পাইকারী কাপড়ের বাজার থাকায় ঈদ মার্কেট উপলক্ষে বেশ জনসমাগম ছিল। আগুনের এ ঘটনায় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ছুটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল ঘন্টাখানেক বন্ধ ছিল।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। শতশত মানুষ ছুটাছুটি করে বেশ কয়েকজন  আহত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন দ্বগ্ধ হয়েছেন। তাদের  অবস্হা আশংকাজনক হওয়ায় দ্রুত  তাদের ঢাকায় পাঠানো হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close