সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
জনমনে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মৌলভীবাজার জেলা প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:৫৬ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধসহ এ ধরণের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজার জেলায় উপহার হিসেবে প্রাপ্ত সৌদি খেজুর বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন ধরণের বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য এবং ফটোকার্ড প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণরূপে অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়-জেলার ৭টি উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ২৬ কার্টুন, কুলাউড়া উপজেলায় ২৮ কার্টুন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ কার্টুন, বড়লেখা উপজেলায় ২২ কার্টুন, কমলগঞ্জ উপজেলায় ২০ কার্টুন, রাজনগর উপজেলায় ১৬ কার্টুন ও জুড়ী উপজেলায় ১২ কার্টুন সর্বমোট ১৪৪ কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসারগণের অনুকুলে উপবরাদ্দ প্রদান করা হয়। অবশিষ্ট ২৬ কার্টুন খেজুর হতে ২ কার্টুন করে, সরকারি শিশু পরিবার (বালিকা) শ্রীমঙ্গল, মৌলভীবাজার (বর্তমানে অস্থায়ীভাবে সদর উপজেলায় কার্যক্রম চলমান), খালিশপুর মাহমুদা আফরোজ এতিমখানা কমপ্লেক্স, হযরত শাহ খোয়াজ (রা.) এতিমখান, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র,সম্পাসী নেছারুল কোরআন হাফিজিয়া এতিমখানা, সম্পাসী, কালামপুর, উত্তর মুলাইম মল্লিকসরাই এতিমখানা, উলুয়াইল ইসলামিয়া এতিমখানা, কারী ফরিদ উদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা, মৌলভী মছদ্দর খান হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, গাউছিয়া খাজা গরীবে নেওয়াজ এতিমখানা ও কারিগরী প্রশিক্ষণ কমপ্লেক্স, হাজী মো. মনু মিয়া এতিমখানা, আলীসারকুল, মন্দিরগাঁও হাজী আবদুল মালিক এতিমখানা ও কারিগরী প্রশিক্ষণ কমপ্লেক্স, লুৎফিয়া এতিমখানা, মোহাম্মদিয়া এতিমখানা এ উপ-বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক সকলকে এ ধরণের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। 

একই সাথে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close