সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
ডিবি অফিসে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছিল : সংসদে এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:১১ পিএম
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় ডিবি অফিসে আটকে রেখে চোখ বেঁধে রাজনৈতিক নেতাদের ওপর উপুর্যপুরি অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে ১৩ জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোক প্রস্তাব’-এর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

বক্তব্যের শুরুতে শহীদ উদ্দিন জুলাই অভ্যুত্থানে নিহত সব শহীদ এবং বিগত সময়ে গুম-খুনের শিকার হওয়া নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একইসাথে সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ লড়াই-সংগ্রামের কথা স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেন।

আন্দোলনের সময়কার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, 

‘আমরা দেখেছি আন্দোলনরতদের ওপর কীভাবে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়েছে। মেধার জন্য আন্দোলন করা দেশের ছাত্র-জনতাকে দমিয়ে রাখার জন্য সেদিন একনায়কতন্ত্র ও এক ব্যক্তির শাসন কায়েম করা ফ্যাসিবাদের নির্দেশেই এই রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছিল।’

ডিবি অফিসে নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়ে এ্যানি বলেন, ‘গেল ২৫ জুলাই আমাদের অনেক সিনিয়র নেতা ডিবি অফিসে চোখ বাঁধা অবস্থায় ছিলেন। তাদের ওপর উপুর্যপুরি অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল। আমরা এর প্রতিবাদ করেছিলাম। সেদিনের সেই নির্যাতিতদের মধ্যে আজকের সরকারি দলের অনেক সদস্য যেমন ছিলেন, তেমনি বিরোধী দলের নেতারাও এক রুমে আবদ্ধ ও নির্যাতিত অবস্থায় ছিলেন।’

৫ আগস্টের স্মৃতিচারণ করে শহীদ উদ্দিন বলেন, ‘৫ আগস্ট সেদিন ওই ফ্যাসিবাদ বিদায় নেবে, আমরা তা বুঝতে পারিনি। আল্লাহর হুকুমে যখন ফ্যাসিস্টরা বিদায় নিল, তখন আমরা জেলখানায় কান্নায় ভেঙে পড়লাম। জেলখানাতেই আমরা আনন্দে একে অপরকে আলিঙ্গন করেছি।’

নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের বার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদ পতনের দিন একটি ভিডিও বার্তার মাধ্যমে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশকে রক্ষার কথা বলেছিলেন। এত অত্যাচার-নির্যাতন ও গুম-খুনের পরও প্রতিশোধ বা প্রতিহিংসায় না জড়িয়ে নতুনভাবে দেশ গঠনের যে আহ্বান তিনি জানিয়েছিলেন, সেটি আমাদের নাড়া দিয়েছিল।’

সবশেষে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থেকে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে শহীদ উদ্দিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিবি অফিস   চোখ বেঁধে নির্যাতন   এ্যানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close