রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
গাজীপুরে দস্যুতা মামলার দুই আসামিসহ গ্রেপ্তার ৯
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরে দস্যুতা মামলার দুই আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটার সিপিইউ ও ডিভিআরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ কলমেশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দস্যুতা মামলায় গ্রেপ্তাররা হলেন রাজন খান (২৫) ও শাকিল হোসেন (২৮)।

অন্য মামলায় গ্রেপ্তাররা হলেন ওমর ফারুক ওরফে রাসেল (৩৪), শান্ত সরদার (২৫), মাসুদ রানা ওরফে ল্যাংরা মাসুদ (৩৫), রিফাত কাজী (২৬), জনি হোসেন (২৮), সাদেকুর (৪৫) ও আব্দুল বারেক (৪৮)।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামানের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম ও সাখাওয়াত হোসেন।

পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে গাছা ইয়াকুব আলী মার্কেট সংলগ্ন ভাঙা ব্রিজপাড় এলাকায় অবস্থিত মেসার্স শাফিন প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রাইভেট লিমিটেডে দস্যুতার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী মিজানুর রহমানের হাত-পা বেঁধে মারধর করে অফিসের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে গাছা থানার বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দস্যুতার সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে দুইজন দস্যুতা মামলার আসামি, একজন মাদক মামলার এবং অন্যরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, মাদক, মারামারি ও নারী-শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

ব্রিফিংয়ে ওয়াহিদুজ্জামান জানান, অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ, একটি ডিভিআর, একটি কিবোর্ড, একটি ধারালো ছুরি ও তিনটি পেপার কাটার চাকু।

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   দস্যুতা মামলা   আসামিসহ গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close