রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
সড়ক যানজটমুক্তে যমুনা সেতু ও প্রকল্প পরিদর্শনে আবদুর রউফ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:১৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের নির্দেশনায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন যমুনা সেতু এলাকা পরিদর্শন করেছেন। এ সময় সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, পরিচালক (পিএন্ডডি) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আবদুর রউফ বলেন, ‘প্রধানমন্ত্রী ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সারাদেশের জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে সদয় নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবারের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সার্বক্ষণিক মনিটরিং করছেন।’

তিনি এলেঙ্গাতে নবনির্মিত বাস-বে এলাকাটি পর্যবেক্ষণ করেন। মহাসড়কে যত্রতত্র বাস থামিয়ে যানজট সৃষ্টি রোধ এবং যাত্রী সাধারণের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে এই বাস-বে ছাড়া অন্য কোথাও গাড়ি না থামানোর জন্য সংশ্লিষ্ট গাড়ির চালকগণকে অনুরোধ করেন।

আবদুর রউফ সেতুর টোল প্লাজার পূর্বে গোলচত্বর এবং পরে টোল প্লাজা পরিদর্শন করেন। গোল চত্বরে যানবাহনের সঠিক দিক নির্ণয়ের জন্য দৃশ্যমান রং করার জন্য পরামর্শ দেন এবং টোল আদায় প্রক্রিয়া দ্রুত ডিজিটাল ও অটোমেটেড সিস্টেমের বর্তমান অবস্থা যাচাই করেন। টোল প্লাজায় গাড়িগুলো নির্দিষ্ট লেন মেনে যথাযথ ভাবে চলাচলের জন্য সাইন এবং লেন নির্দিষ্ট করার জন্য ব্যারিয়ার বসানোর নির্দেশনা দেন। গাড়িগুলোকে কোন প্রকার ওভারটেকিং না করার জন্য অনুরোধ করেন।

সেতু ও এর সংযোগ সড়কে যান চলাচলের ক্ষেত্রে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বড় কোনো যান বিকল হওয়ার সাথে সাথে কর্ণফুলী টানেল থেকে আনা ভারী রেকারটি ব্যবহার করে তা দ্রুত অপসারণ করা হয়, সেদিকে কঠোর নজরদারি রাখতে সেতু সচিব পরামর্শ তিনি। 

আবদুর রউফ যমুনা সেতুর স্ট্যাক ইয়ার্ড এলাকাটি ঘুরে দেখেন। ওভার লোডেড গাড়িগুলো যেন ঠিকমতো ওয়েস্কেল পার হয়ে যাতায়াত করে সেই দিকে খেয়াল রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন। বিশেষ করে স্ট্যাক ইয়ার্ডের জায়গাটি যেন সুশৃঙ্খলভাবে ব্যবহৃত হয়, সেদিকে নজর দেওয়ার নির্দেশনা দেন।

এরপর সচিব ও কর্মকর্তারা যমুনা সেতুর পট বিয়ারিং যদি কিছু সংস্কার করা লাগে প্রতিস্থাপন কার্যক্রম প্রত্যক্ষ করেন। আবদুর রউফ সাবধানতার সাথে প্রতিস্থাপন কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য গুরুত্ব আরোপ করেন। 

তিনি যমুনা সেতুর উপর থেকে রেল ট্র্যাক অপসারণের কাজও পরিদর্শন করেন। যমুনা রেল সেতু চালু হওয়ার পর মূল সেতু থেকে রেল ট্র্যাক অপসারণের মাধ্যমে সেতুর স্থায়িত্ব রক্ষা ও যান চলাচল আরও নিরাপদ করার বিষয়ে আবদুর রউফ টেকনিক্যাল টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক)-২ প্রকল্পের আওতায় চলমান ফোর-লেন ও ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। ইতোমধ্যে প্যাকেজ- ৫-এ রাস্তায় বিটুমিনাসের কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে, আগামী ২৫ রমজানের মধ্যে কাজ করে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে।

এর আগে, ঢাকার অন্যতম প্রধান প্রবেশপথ আব্দুল্লাহপুর জংশন পরিদর্শন করে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা ও জংশনের উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা করেন। রাজধানীর প্রবেশমুখে যানজট নিরসনে এই জংশনের সংস্কার ও আধুনিকায়ন বিবিএর অগ্রাধিকার তালিকায় রয়েছে বলে আবদুর রউফ উল্লেখ করেন।

আবদুর রউফ বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পের ভূমিকা অপরিসীম। জনগণের যাতায়াত আরামদায়ক করতে এবং পণ্য পরিবহনে গতিশীলতা আনতে প্রতিটি প্রকল্পের কাজ শতভাগ মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। বিশেষ করে নির্মাণাধীন প্রকল্পগুলোর কারণে যেন এবার ঈদ যাত্রাতে কোন রকমের  জনভোগান্তি না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সড়ক যানজটমুক্তে   যমুনা সেতু   প্রকল্প পরিদর্শন   আবদুর রউফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close