শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ৬:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুইজনের মধ্যে শ্যালক-দুলাভাই সম্পর্ক ছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজমুল খাঁ (১৭) রাজৈর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপড়া গ্রামের পান্নু খাঁর ছেলে। নিহত সাইমুন উদ্দিন ফরিদের (৩৫) বাড়ি নেত্রকোনা জেলায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা ট্রাক ও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সাইমুন নিহত হন। এ সময় স্থানীয়রা নিহত সাইমুনের শ্যালক মোটরসাইকেল আরোহী নাজমুল খাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল আরোহীরা কালির বাজার ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। 
 
শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহমুদ বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক চালক সূর্য মিয়াকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   ট্রাক    মোটরসাইকেল    সংঘর্ষ    শ্যালক    দুলাভাই    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close