শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
উখিয়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ৮:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আম্মাজান ও জুতার দোকান এনেক্সসহ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কোটবাজারে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ।

অভিযানকালে কোটবাজার আরব সিটি সেন্টারের নিচতলায় অবস্থিত শৈল্পিক কাপড়ের দোকানে ভারত, চায়না ও বিভিন্ন বিদেশি পণ্য যথাযথ তথ্য ছাড়া বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশের দোকানে এনেক্স নামের একটি প্রতিষ্ঠানকে অনিয়মের কারণে সতর্ক করা হয়েছে।

এ সময় কোটবাজার মেগামার্টে মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি, দেশীয় পণ্যকে বিদেশি বলে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
 
এছাড়া কোটবাজার সুপারশপে মূল্য তালিকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই ভবনের নিচে অবস্থিত একটি গ্যাসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অগ্নি নির্বাপক যন্ত্রের মেয়াদ উত্তীর্ণ থাকায় ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করে।

অভিযানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  উখিয়া    ভোক্তা অধিকার    জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close