সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
দেশজুড়ে
৩০ ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিল ‘জনতার ঈশ্বরগঞ্জ’
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে ৩০টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) দিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ যোহর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের হলরুমে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনের হাতে পাঁচ হাজার করে নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলির একজন সদস্যের নিজস্ব তহবিলের অর্থায়নে ইমাম-মুয়াজ্জিনগণের মধ্যে এ উপহার দেওয়া হয়েছে।

উপহার পেয়ে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মামধীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মো. শরিফুল ইসলাম বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিনদের দিকে কেউ দৃষ্টি দেয় না। জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সম্মানিত করেছেন, আল্লাহ তাদের উত্তম বদলা দান করুন।’

‘জনতার ঈশ্বরগঞ্জ’র প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক এবং অ্যাডমিন আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে এবং ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতীব  আহসানুল্লাহ কাসেমীর সঞ্চলনায় জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বক্তব্য জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মন্ডলির সদস্য আতাউর রহমান, ফেরদৌস কুরাইশী টিটু ও রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতীব যাইনুল আবেদীন, জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মন্ডলির সদস্য আমজাদ হোসেন সোহেল, রেজাউল করিম রাজু, সৈদয় মোশারফ হোসেন সরকার, পরিচালনা কমিটির সদস্য এহছানুল হক খান, আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ, আমানাহ একাডেমির পরিচালক মারুফ আল মাহমুদ। 

উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর সাখাওয়াত হোসেন, শরিফুল আলম, পারভেজ, মোহাম্মদ মুস্তাকিম ও মাসুম মিয়া।

মো. এহছানুল হক বলেন, ‘ঈদ ঘিরে আমাদের এই উদ্যোগ যদি ইমাম-মুখে একটু হাসি ফুটায় তাহলেই আমরা স্বার্থক। ২০২১ সালে জনতার ঈশ্বরগঞ্জ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এমন অসংখ্য মানবিক কাজ চালিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ চলমান থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইমাম-মুয়াজ্জিন   ঈদ উপহার   জনতার ঈশ্বরগঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close