সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
মোহাম্মদপুরে ২৬ হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রী আটক
মোহাম্মদপুর (ঢাকা) টাকা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে ২৬ হাজার ৭০০ টাকা মূল্যের জাল নোটসহ দুইজনকে আটক করেছে আনসার সদস্যরা। 

বুধবার (১১ মার্চ) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা রিয়েল এস্টেট হাউজিং এলাকার কাঁচাবাজার থেকে তাদের আটক করা হয়। 

আটক দুইজন হলেন আব্দুল বারেক হাওলাদার ও তার স্ত্রী সেতারা বেগম। বারেকের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় এবং সেতারার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের চন্দ্রিমা হাউজিংয়ের টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আনসার সূত্রে জানা যায়, চন্দ্রিমা রিয়েল এস্টেট লিমিটেড আনসার ক্যাম্পের টহল টিমের পিসি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এপিসি মো. জুবায়ের হোসেন ও আনসার সদস্য মো. জাহিদুল ইসলাম টহলে ডিউটিরত অবস্থায় কাঁচাবাজারের একটি দোকানে দোকানদার ও দুই ব্যক্তির মধ্যে তর্কাতর্কি দেখতে পান। এ সময় আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই নারী ও পুরুষ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করা হয়। 

দোকানদারের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, তারা জাল টাকা দিয়ে কেনাকাটার চেষ্টা করছিল।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রথমে ৫০০ টাকার দুইটি জাল নোট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের বাসা থেকে আরও ২৫ হাজার ৭০০ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ২৬ হাজার ৭০০ টাকা মূল্যের জাল নোট জব্দ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক দুই জাল নোট ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ‘গত ৩ দিন ধরে ওই এলাকায় জাল টাকা দিয়ে ডাবসহ বিভিন্ন পণ্য কেনাকাটা করছিল তারা। এছাড়া সেতারা বেগম সন্ধ্যার দিকে ভাজাপোড়া আইটেম বিক্রি করতেন এবং স্থানীয়দের সঙ্গে পরিচয় তৈরি করে বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে জাল এক হাজার টাকার নোট ভাঙিয়ে আসল টাকা সংগ্রহ করতেন।’

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল বারেক হাওলাদার স্বীকার করেছেন যে, তিনি মহাখালী এলাকার ‘কবির’ নামের এক ব্যক্তির কাছ থেকে এসব জাল টাকা সংগ্রহ করে মোহাম্মদপুর এলাকায় ছড়িয়ে দিতেন। 

মো. আলমগীর হোসেন বলেন, ‘চন্দ্রিমা হাউজিং এলাকায় ডিউটি করা অবস্থায় একটি দোকানে কিছু পণ্য ক্রয় করতে ঝামেলা সৃষ্টি হয়। এ সময় কমান্ডার ঘটনাটি জানতে চাইলেই অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তাদের আটক করে হাউজিংয়ের আনসার ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসা করি এবং তাদের বাসা থেকে ২৬ হাজার ৭০০ শত টাকা উদ্ধার করে খবর দিলে পুলিশ তাদের আট করে থানায় নিয়ে যায়।’
 
কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   জাল নোটসহ স্বামী-স্ত্রী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close