রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঈদযাত্রা নির্বিঘ্নে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১১২ কোচ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে ১১২ রেল কোচ। ঈদের আগে এসব কোচ যুক্ত হবে মিটার গেজ ও ব্রডগেজের বিভিন্ন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে।

কারখানা সূত্র জানায়,  শ্রমিকরা টানা রেল কোচ মেরামতে কাজ অব্যাহত রেখেছে। এ জন্য নির্ধারিত আট ঘণ্টা কাজের পরেও অতিরিক্ত সময় দিচ্ছে। সাপ্তাহিকসহ অন্যান্য ছুটির দিনেও তারা কাজ করছে। ইতোমধ্যে মেরামতকৃত ৭৪টি কোচ হস্তান্তর করা হয়েছে পাকশী ও লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। ঈদের আগেই ১১২টি কোচ পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। কারখানার ২৬টি শপে জনবল থাকার কথা দুই হাজার ৮৫৯ জন। অবসরে যাওয়ার পর বর্তমানে ৭১০ জন কর্মরত আছে। জনবল সংকটের কারণে লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত সময় দিতে হচ্ছে শ্রমিকদের।

কারখানার ক্যারেজ শপের শ্রমিক আজিজুল ইসলাম বলেন, ‘প্রতি বছর আমরা ঈদের আগে বাড়তি সময় কাজ করে থাকি। এ সময়ে সাপ্তাহিকসহ অন্যান্য ছুটি কাটানো সম্ভব হয় না। আমাদের শ্রমে ঈদে ঘরমুখো মানুষ বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে এতে আমরা খুশি।’

পেইন্ট শপে কাজ করেন শ্রমিক নওশাদ মিয়া। তিনি বলেন, ‘ঈদের ছুটিতে দূরদুরান্ত থেকে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে আমরা কোচগুলো মেরামত করছি। প্রতি বছর বাড়তি সময় দিয়ে ঈদের আগে একটি উল্লেখযোগ্য সংখ্যক কোচ আমরা মেরামত করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার ১১২টি কোচ মেরামত করা হচ্ছে।’

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ‘নানা প্রতিকুলতার মধ্যেও এবার ঈদযাত্রায় রেলবহরে যুক্ত করতে ১১২টি কোচ মেরামত করা হচ্ছে। এর মধ্যে ৬৬টি ব্রডগেজ ও ৪৬টি মিটারগেজ। দ্রুত সময়ের মধ্যে পরিবহন বিভাগের কাছে মেরামত করা কোচগুলো হস্তান্তর করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা নির্বিঘ্ন   সৈয়দপুর রেলওয়ে কারখানা   মেরামত হচ্ছে কোচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close