শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সাভারের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:০৫ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলায় অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মহাসড়কের উভয় পাশের ফুটপাত ও সার্ভিস লেনের বড় অংশ দখল করে বসা সহস্রাধিক হকারকে উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব হকারের কারণে সার্ভিস লেনে যানজটের সৃষ্টি হতো এবং যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হতো। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন উপস্থিত ছিলেন। 

মো. সাইফুল ইসলাম বলেন, ‘মহাসড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করে। ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়ে। ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
  
ঈদের পর হকাররা আবার এখানে বসতে পারবে কী না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে হকারদের সার্ভিস লেন ও ফুটপাত ছেড়ে দিতে নির্দেশনা দেওয়া হলেও তারা তা মানেনি। উচ্ছেদের পর তারা আর এখানে বসতে পারবে না। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

তবে ঈদের ঠিক আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ক্ষোভ প্রকাশ করেছেন হকাররা। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হকার জানান, তারা অবৈধভাবে ব্যবসা করেন—এটা ঠিক। তবে ঈদের আগে উচ্ছেদ না করে পুনর্বাসনের ব্যবস্থা করলে, তাদের এত ক্ষতির মুখে পড়তে হতো না।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সাভার    ফুটপাত    অবৈধ    দোকানপাট    উচ্ছেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close