রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
ভেড়ামারায় ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বাড়াদি বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বহলবাড়িয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, বহলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, চন্ডীপুর পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আজমল হোসেন, বহলবাড়িয়া ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আসফাকি আজম বিষু, বাড়াদী বাজারের সভাপতি বজলুর রহমান গার্ড, সাংবাদিক এসএম আবু ওবাইদা-আল-মাহাদী, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা মো. আবুল কালাম, প্রতিষ্ঠাতা সদস্য মো রেজাউল করিম, শাওন আহমেদ, মো রনি, বিপুল হোসেন, শরীফুল ইসলাম শুভ, শাকিবুল হাসান শিপন, শরীফুল ইসলাম, মো. লিটন, পিজুস রহমান নিপুণ, আরিফুল ইসলাম, মো. সবুজ, রানা ইসলাম নান্নু, মো. ফিরোজ, মো. পাভেল, মো. সিজান, ডা. আব্দুল্লাহ আল মুহীন। 

অনুষ্ঠানে আব্দুল হাফিজ তপন বলেন, ‘বন্ধুত্বের শক্তিতে অসহায়ের পাশে’ এই প্রতিপাদ্য নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। ফ্রেন্ডস সোসাইটি ইতোমধ্যে শিক্ষা সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, জরুরি ত্রাণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।’

শহিদুল ইসলাম বলেন, ‘ফ্রেন্ডস সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। যার মূল লক্ষ্য দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়া।’

মো. আবু সাঈদ বলেন, ‘আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা। আমরা করোনাকাল থেকেই স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছি। তবে, আমাদের সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৫ সালের জানুয়ারিতে।’

‘এরই মধ্যে আমরা ঈদুল ফিতরে ৬০টি ও ঈদুল আজহায় ৭৫টি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান, বর্ষাকালে ১০টি পরিবারকে খাদ্য সহায়তা, দুই শতাধিক মানুষকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ, এলাকার ক্রীড়া প্রেমীদের মাঝে খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচিতে অংশ নিয়ে আসছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভেড়ামারা   ফ্রেন্ডস সোসাইটি   ইফতার মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close