রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা      ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১      আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে দুদক      স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় ভুয়া ডাক্তার হাসান মনির ইয়াবাসহ আটক
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৫৮ পিএম
মো. কামরুল হাসান মনির

মো. কামরুল হাসান মনির

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুরে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কামরুল হাসান মনির নামে এক ব্যক্তিকে ৯০ পিস ইয়াবাসহ আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) আটক মনিরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মাধবপুর বাসস্ট্যান্ডে ‘ভুঁইয়া ড্রাগ হাউজ’ নামে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করেন হাসান মনির। ওষুধ বিক্রির আড়ালে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন। সেই সাথে তিনি ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত ছিলেন।
 
হাসান মনির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকলেও ভয়ের কারণে অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া    ভুয়া ডাক্তার    ইয়াবা    আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close