রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কালিয়ায় এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় এতিমখানা-মাদ্রাসায় সৌদি সরকারের উপহার খেজুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে এসব খেজুর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম। তিনি বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুরের কার্টুন তুলে দেন।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৩১টি এতিমখানা-মাদ্রাসা ও উপজেলা মসজিদে মোট ৩২ কার্টন খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য এসব খেজুর দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. মোস্তফা কামাল জানান, রমজান উপলক্ষে সৌদি সরকারের উপহার হিসেবে পাওয়া খেজুর নির্ধারিত এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসাগুলোর মাঝে যথাযথভাবে বিতরণ করা হয়েছে।

মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘রমজান মাসে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যাতে ইফতারে এসব খেজুর ব্যবহার করতে পারে সে উদ্দেশ্যেই সৌদি সরকারের পক্ষ থেকে এ উপহার পাঠানো হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে উপহার বিতরণ করা হয়েছে।’

এ সময় সংশ্লিষ্ট এতিমখানা ও মাদ্রাসার প্রধানরা সৌদি আরব সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কালিয়া   এতিমখানা    মাদ্রাসা    সৌদি আরব    উপহার    খেজুর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close