শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
ইতিকাফে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:০৫ এএম আপডেট: ১৩.০৩.২০২৬ ১১:০১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে থাকা হারুনুর রশিদ (৮০) এশার নামাজ আদায়রত অবস্থায় মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ৫ নম্বর পীরযাত্রাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের ও প্রত্যক্ষদর্শী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের ছেলে সাইফুল ইসলাম বাদল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের জন্য হারুনুর রশিদ মসজিদে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার সারাদিন রোজা রেখে ইফতার করার পর এশার নামাজ আদায় করতে দাঁড়ান তিনি। দুই রাকাত সুন্নত নামাজ শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই মারা যান।

নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো. সেফাউল করিম জানান, ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়ার সময় তার শ্বশুরের মৃত্যু হয়। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইতেকাফ   নামাজরত অবস্থায়   মুসল্লির মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close