শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
জাতীয়
ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:১৩ এএম আপডেট: ১৩.০৩.২০২৬ ১০:২১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপন এবং ৪ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী রুলস অফ বিজনেস ১৯৯৬ এর রুল ৩ (চার) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রিগণের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন।’

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনঃবন্টন করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি প্রজ্ঞাপন এবং ৪ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। এখন তার জায়গায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভূমি মন্ত্রণালয়   দায়িত্ব   প্রতিমন্ত্রী   মীর হেলাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close