রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৩৫ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হয়েছেন। হামলায় কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

খবরে বলা হয়, শুক্রবার ভোরে (১৩ মার্চ) এ হামলা চালানো হয়।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জারজিরের একটি ‘স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত’ হানলে তারা সেখানে উদ্ধারকাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছেন।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী একজন নারী রয়েছেন। তার পিঠে স্প্লিন্টার লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক নয়।

এ ছাড়া কাঁচের আঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী আহত হয়েছে।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা।

গত কয়েক দিন ধরে ইরান এবং লেবাননভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উভয়ে ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

সূত্র: সিএনএন

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   ইরান   ক্ষেপণাস্ত্র হামলা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close